IMG-LOGO

বুধবার, ১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হত্যাচেষ্টা মামলা, বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তারপ্রাচীর ছাড়া শেষ ৪ লাখ টাকার কাজ! বদলগাছীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ; তদন্ত দাবি স্থানীয়দেরমান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধানকর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাবাগমারায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগমোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তাররাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন না
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> প্রাচীর ছাড়া শেষ ৪ লাখ টাকার কাজ! বদলগাছীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ; তদন্ত দাবি স্থানীয়দের

প্রাচীর ছাড়া শেষ ৪ লাখ টাকার কাজ! বদলগাছীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ; তদন্ত দাবি স্থানীয়দের

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সরকারি বরাদ্দ ছিল উপজেলা প্রাণিসম্পদ অফিসের সীমানা প্রাচীর নির্মাণের জন্য। কিন্তু সেই বরাদ্দে প্রাচীর নির্মাণ না করে অফিস ভবনে রং-বার্নিশ ও সীমিত সংস্কারকাজ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানীর বিরুদ্ধে। এতে ৪ লাখ টাকার সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সীমানা প্রাচীর নির্মাণের জন্য চার লক্ষ টাকা বরাদ্দ আসে। কিন্তু প্রাণিসম্পদ কর্মকর্তা সীমানা প্রাচীর বা কোনো দেয়াল নির্মাণ না করে শুধু অফিস ভবনে রং এবং অল্প কিছু সংস্কার করেই পুরো টাকা খরচ দেখান। কিন্তু পরিপত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের পর টাকা অবশিষ্ট থাকলে অন্যান্য সংস্কার কাজ সম্পাদন করতে হবে। এবং সকল কাজ সম্পাদন শেষে টাকা অবশিষ্ট থাকলে তা ৩০ জুন এর মধ্যে ফেরত দিতে হবে।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের অংশ এখনো উন্মুক্ত। সেখানে কোনো সীমানা প্রাচীর নির্মাণ করা হয়নি। ফলে সরকারি স্থাপনা ও সম্পদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, প্রাচীর নির্মাণের পরিবর্তে অফিস ভবনে রং-বার্নিশ এবং সীমিত সংস্কারকাজ করা হয়েছে। স্থানীয়দের দাবি, সম্পন্ন হওয়া কাজের প্রকৃত ব্যয় বরাদ্দের তুলনায় অনেক কম। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।এছাড়াও সংস্কার কাজ তেমন কিছু করেননি বললেই চলে। শুধু রঙের কাজ করেছেন। যা খতিয়ে দেখে হিসাব করলে এক লাখ টাকার বেশি না।

স্থানীয়দের প্রশ্ন, যখন সরকারি নির্দেশনায় সীমানা প্রাচীর নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, তখন কোন কর্তৃত্বে সেই কাজ বাদ দিয়ে অন্য খাতে বরাদ্দ ব্যয় করা হলো? তাদের দাবি, পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তদন্তে যদি সরকারি অর্থের অপব্যবহার বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, “সীমানা প্রাচীর নির্মাণের চেয়ে অফিস ভবনে রং করা এবং কিছু সংস্কার করা বেশি জরুরি ছিল। জেলা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ৪ লাখ টাকা দিয়ে পুরো সীমানা প্রাচীর নির্মাণ সম্ভব নয়। তাই আমার কাছে এটাই অগ্রাধিকার মনে হয়েছে।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার প্রথমে দাবি করেন, “নীতিমালা অনুযায়ীই কাজ করা হয়েছে।” তবে প্রতিবেদকের কাছে পরিপত্রে সীমানা প্রাচীর নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জনান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930