IMG-LOGO

বুধবার, ১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহহত্যাচেষ্টা মামলা, বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তারপ্রাচীর ছাড়া শেষ ৪ লাখ টাকার কাজ! বদলগাছীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ; তদন্ত দাবি স্থানীয়দেরমান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতি

পুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে আবারও এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। এবার অস্ত্রের মুখে চালক ও চালকের সহযোগীদের জিম্মি করে ১৯টি মহিষ বোঝাই একটি ট্রাক লুটে নিয়েছে ডাকাত দল। এর আগেও একই স্থানে ৬টি গরু বোঝাই ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ঘটনায় ওই এলাকায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।
‎মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর ও মাইপাড়া বাজারের মধ্যবর্তী জনশূন্য স্থানে এই ঘটনা ঘটে।‌

‎ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের প্রায় ৭ জন ব্যবসায়ী যৌথভাবে সিলেট থেকে ১৯টি মহিষ কিনে একটি ট্রাকে করে রাজশাহীর সিটি হাটের উদ্দেশ্যে আসছিলেন। ট্রাকটি পুঠিয়ার তারাপুর ও মাইপাড়া বাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের গতিপথ রোধ করে।

‎ডাকাতরা ট্রাকে থাকা চালক, হেল্পারসহ ৪ জনকে বেধড়ক মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং মুখে কসটেপ লাগিয়ে জিম্মি করে। পরে ট্রাক ও মহিষসহ তাদের তুলে নিয়ে যায়। এরপর সিরাজগঞ্জের কাচিকাটা টোলপ্লাজার অদূরে একটি পাটক্ষেতের ভেতর ভুক্তভোগীদের হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে ডাকাত দল মহিষসহ ট্রাকটি নিয়ে চম্পট দেয়। সকালে উদ্ধার পেয়ে ট্রাক ও মহিষের মালিকরা পুঠিয়া থানায় মামলা করতে আসেন।

‎আক্রান্ত ট্রাকচালক রিয়াজউদ্দিন বলেন,‎”আমরা তারাপুর বাজার পার হওয়ার পরপরই একটি ড্রাম ট্রাক আমাদের সামনে এসে আড়াআড়িভাবে ব্যারিকেড দেয়। কিছু বুঝে ওঠার আগেই আমাদের মারধর করে মুখে টেপ এঁটে তুলে নিয়ে যায় এবং কাচিকাটা এলাকার একটি পাটক্ষেতে ফেলে রেখে যায়।”

‎স্থানীয়দের অভিযোগ, পুঠিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। পুলিশি তৎপরতা ঝিমিয়ে পড়ায় এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের রমরমা ব্যবসা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চুরি বা ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল উদ্ধারে থানা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের কিছু অভিযান চোখে পড়লেও পুলিশের কোনো দৃশ্যমান ভূমিকা না থাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।

‎এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান,‎”ভিকটিম ও খামারিরা থানায় এসে মহিষ ভর্তি ট্রাক লুটের বিষয়টি আমাদের জানিয়েছেন। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে আমাদের অনুসন্ধান ও অভিযান অব্যাহত আছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930