IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধার

মহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এক জামায়াত কর্মীর বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ গত বুধবার রাতে উপজেলার শিবরামপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে জামায়াত কর্মী আব্দুল লতিফের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৩শ বস্তা সার উদ্ধার করেন।

পরে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমান আদালত বসিয়ে উদ্ধার করা সারগুলো সরকারের অনূকুলে জব্দ ও অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে আব্দুল লতিফের ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপসহকারি কৃষি কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজের বাড়ীতে অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930