IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালত, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালত, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় অনুমতিবিহীন পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের মাধ্যমে সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে তিনটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিন ব্যক্তিকে মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

প্রথম অভিযানে গোবিন্দপাড়া ইউনিয়নের চাইসাড়া গ্রামের মনোপাড়া এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের মাধ্যমে সড়ক নষ্ট করার অপরাধে গুলবর রহমান নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দ্বিতীয় অভিযানে একই ইউনিয়নের শালজোড় গ্রামে বিজন চেয়ারম্যানের ইটভাটা সংলগ্ন এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন ও মাটি পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। তারা অনুমতি নিয়ে পুকুরের পাড় সংস্কার এবং মাটি পরিবহনের কারণে সড়কের ক্ষতি না করার প্রতিশ্রুতি দিলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

তৃতীয় অভিযানে গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে খননকাজ বন্ধ করে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কোনো জরিমানা আদায় করা সম্ভব হয়নি। এ সময় পুকুর খননে ব্যবহৃত একটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা জানান, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031