IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতগোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাচারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিজাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিতবাগমারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতনওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যুপোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপনবাগমারায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়েপোরশায় শুকুরের সাথে অটোভ্যান ধাক্কায় শিশু নিহতযুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যুপোরশায় চোলাই মদ ব্যবসায়ী আটকরাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিতপ্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর চতুর্থ তম মৃত্যু বার্ষিকী আজ‘মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গোদাগাড়ীর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা, চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ,প্রাণী সম্পদ কর্মকর্তা শায়লা শারমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক ও সমবায় কর্মকর্তা জিগার হাসরত।

এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অপরিসীম। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনপদকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে দেশের সার্বিক উন্নয়ন দ্রুততর হবে। টেকসই পল্লী উন্নয়নের লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930