IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তারাগঞ্জে রেলী ও আলোচনা সভাখাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপনফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতগোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাচারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিজাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিতবাগমারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতনওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যুপোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপনবাগমারায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়েপোরশায় শুকুরের সাথে অটোভ্যান ধাক্কায় শিশু নিহতযুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যুপোরশায় চোলাই মদ ব্যবসায়ী আটক
Home >> জাতীয় >> লিড নিউজ >> খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবারসকালে দুই পক্ষের সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন বলে স্থানীয়রা দাবি করেছেন।

সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। অনেক পরিবার ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে অবস্থান নেয়। ঘটনার পর পুরো এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা কোন সংগঠনের সদস্য ছিলেন, সেটিও এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930