IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : “গ্রামের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে” – জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান। সবার সহযোগিতা পেলে আগামী তিন বছরের মধ্যে দেশের সার্বিক চেহারা পাল্টে যাবে।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সামনে নিয়ে,উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাঘা এর আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ আরো বলেন, “বিগত সরকারের কার্যক্রম দেখেছেন, বর্তমান সরকারের কার্যক্রম দেখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সমবায় সমিতির মাধ্যমে পল্লী উন্নয়ন কর্মসূচির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিস্তা ব্যারেজ পরিকল্পনাও তিনি হাতে নিয়েছেন।”

তিনি আরও বলেন, “খাল খনন ও সেচ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন স্বাধীনতার ঘোষক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একই সাথে সমবায় সমিতি ও বেকারত্ব দূরীকরণে তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয় স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরাও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো।”

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম। সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম।

সভায়, ওসি তদন্ত সুপ্রভাত মণ্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবালু, সদস্য সচিব আশরাফ আলী মলিন। বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এনামুল হক সহ বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং পল্লী উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয়রা অংশ নেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031