IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরানতুন মামলায় গ্রেফতার খায়রুল হকপত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশপোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দটেক মাস্টারমাইন্ড ২০২৬ : গবেষক নাহিদ আলমখামেনির মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইরাকে পৌঁছেছেফ্রান্সকে নিয়ে বিতর্কিত পোস্ট, সমালোচনার মুখে অমিতাভ বচ্চন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের মোহাম্মদের বাড়ি উপজেলার চরধরমপুর গ্রামে। এ ঘটনায় মোটরসাইকেলচালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শের মোহাম্মদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। পরে মোটরসাইকেলটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. পলাশ কুমার শাহ তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোটরসাইকেলচালককে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930