IMG-LOGO

শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারমান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগবন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে’‘শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর’ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণপর্তুগালের বিদায়ে নীরবতা ভাঙলেন ব্রুনোরাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দপানের বরজে কীটনাশক প্রয়োগ করে কৃষকের ২ লাখ টাকার ক্ষতির অভিযোগজমঈয়তে আহলে হাদীস রাজশাহী মহানগরীর সভাপতি প্রফেসর ইফতিখার ও সাঃ সম্পাদক ড. আব্দুর রশিদরাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উৎযাপনআওয়ামী লীগ নেতার সহায়তায় জমি দখল, চাচার বিরুদ্ধে মুখ খুললেন মুনিরা ন্যান্সিইরানে নতুন মার্কিন হামলায় নিহত ১৪
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলার কামারকুড়ি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সহিদুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মান্দা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অন্যদিকে অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আক্তার হামিদ সোনারের ছেলে মতিউর রহমান (৩২) ও দেলোয়ার হোসেন (৩৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামারকুড়ি মৌজার ১৫৯ নম্বর খতিয়ানের ৭৩২ দাগের ২০ শতাংশ জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটি ক্রয় করার পর থেকে ভুক্তভোগী সহিদুল ইসলাম ভোগদখল করে আসছেন। দখলে থাকা অবস্থায় ওই জমিতে তিনি ইউক্যালিপটাসসহ বিভিন্ন গাছের চারা রোপণ করেন।

কিন্তু বিবাদীপক্ষ দীর্ঘদিন ধরে ওই জমির একপাশ দিয়ে জোরপূর্বক রাস্তা বের করার পাঁয়তারা করছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে বিবাদীরা ওই জমিতে রোপণ করা অন্তত ৫৫টি ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে দেয়। এর আগেও তারা একই ধরনের ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সহিদুল ইসলাম বলেন, ‘বিবাদীরা আমার ক্রয়কৃত জমির দাতা বা গ্রহীতা কোনোটিই নয়। তারা অন্যায়ভাবে আমার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার দাবি করে আসছে। রাস্তা না দেওয়ায় তারা বিভিন্ন সময় আমার ওপর অত্যাচার করছে। ইতিপূর্বেও তারা রাতের অন্ধকারে আমার দোকানঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করার চেষ্টা করেছিল। ব্যর্থ হয়ে এবার তারা আমার রোপণ করা গাছগুলো কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘বিবাদীপক্ষ এই জমি নিয়ে নওগাঁ আদালতে ৪টি মামলা করেন। এর মধ্যে ৩টিতেই আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। একটি মামলা চলমান রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মতিউর রহমান গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওই জমিতে রোপণ করা গাছ কে বা কারা কেটে ফেলেছে, তা আমি জানি না। ওই জমি নিয়ে নওগাঁ আমলি আদালতে একটি মামলাও চলছে। আমরা কোনো গাছ কাটিনি।’

অভিযোগের বিষয়ে মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news