IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবা উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ‘উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে’মান্দায় মহিলাদল নেত্রীর নির্দেশে কাটা হচ্ছে রাস্তার দুই শতাধিক সরকারি গাছগোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে সভাউপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিতআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণরহনপুরে ভারতীয় মালবাহী ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামুলক সভামহাদেবপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধারচলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রধানমন্ত্রীঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> ‘উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে’

‘উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে’

‘উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে’

‘উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে’। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বিএনপির সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, হাওয়া ভবনের যারা গ্যাং এবং যারা উশৃঙ্খল যুবক তারা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে। এই উশৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ আমরা নিরাপদ মনে করিনা।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর বদলগাছী ডাক বাংলো মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচীতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি’র মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা একটা ভবনের নাম শুনেছেন—হাওয়া ভবন। এখানে এক সময় গিয়াসউদ্দিন আল মামুন-যাকে সিলভার মামুন বলে। এই ভবনে গিয়ে তারা টাকা বানাইত। কোথায় কাকে তুলে নিয়ে আসবে, কোন ব্যবসায়ীকে দখল দিবে-এই হাওয়া ভবনটা গিয়ে এখনরলন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং এবং যারা উশৃঙ্খল যুবক তারা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে। এই উশৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ আমরা নিরাপদ মনে করিনা।

নাসীর উদ্দীন পাটওয়ারী আরো বলেন, বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে। এর আগের দিন উনি গেলেন ঢাকা মেডিকেলে, প্রিয় স্ত্রী জোবাইদা রহমানের সাথে সেলফি তুললেন।

বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে। প্রধানমন্ত্রীর বিয়ের পরে যে সুন্দর প্রেম করছে, বাংলাদেশের মানুষ শুধু প্রেম দেখতে পাচ্ছে। বাংলাদেশের আর কোনো পরিবর্তন দেখতে পায় নাই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে শায়েস্ত করার জন্য, বন্যা দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য—আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই।

বন্যার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের চলমান পরীক্ষায় কষ্ট হওয়ায় বিএনপির মন্ত্রীদের উদ্দেশ্য করে নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, আপনাদের সন্তানরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, তারা সাঁতার কেটে গিয়ে পরীক্ষা দিচ্ছে। আহসানুল হক মিলন আমার এলাকার ভাই। উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায়। বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে মনে হয় সে সবচেয়ে ভালো লোক! আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে এবং তার সাথে যে মা-বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে। আপনার চোখে লজ্জা শরম নাই?

সমাধানের পথ দেখিয়ে এনসিপির নেতা আরও বলেন, সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে নিতো তাহলে কী কোনো সমস্যা হতো? যিনি শিক্ষা মন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থেকে যদি গিয়ে বলত যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি বা এই পরিস্থিতি করে দিচ্ছি বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশে যারা শিক্ষার্থী সুন্দর একটা ব্যবস্থা পেত।

এসসিপির নেতা নাসির উদ্দীন বলেন, আমাদের স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাহলে এই উশৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন, তরুণ লোক তাদের কাছে বাংলাদেশ তুলে দিতে হবে।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930