IMG-LOGO

মঙ্গলবার, ১৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারের ২০ দিন কারাদন্ডবাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতআত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসনওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভতানোর কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার,৫শ গ্রাম গাঁজাসহ টাকা উদ্ধার‘প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর’রাণীনগরে মাদক সেবি ২জনের কারাদন্ডনতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব, জেলা পরিষদ প্রশাসকের কাছ থেকে সম্মাননা গ্রহণএমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে খাড়িপরিষ্কার করছেন চেয়ারম্যান ও মেম্বাররাপানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলননারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি পদকে অব্যাহতিনন্দীগ্রামের ডেরাহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সুলতান মাহমুদমান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে যুবদলের খাবার বিতরণরাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রী
Home >> রাজনীতি >> নগর-গ্রাম >> বাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহীর বাগমারায় শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে কাজ করা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে মঙ্গলবার (১৪ জুলাই) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেটের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য আলহাজ্ব আফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান প্রিন্স।

সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া সমন্বয়ক শফিকুর রহমান, জেলা সমন্ময়কারি দিরোকনুজ্জামান।

সভাটি ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পরিচালিত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930