IMG-LOGO

বুধবার, ১৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতকচুরিপানার নিচে ১০ ঘন্টা রইলো দুই গরু চোর!কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধারজীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, ঐতিহ্য হারিয়েছেমান্দার বুড়িদহ বাজারের রথযাত্রা মেলাহাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হয় ১৩২ জন শিক্ষার্থীদেরতারাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভাবাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে ওসি জিল্লুরফুলবাড়ীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতবিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে ফাইনালের টিকিট কার?আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাসউড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে বাচালেন স্ত্রীইরানে মার্কিন হামলায় ৭ সেনা নিহততানোরে জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভামান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কচুরিপানার নিচে ১০ ঘন্টা রইলো দুই গরু চোর!

কচুরিপানার নিচে ১০ ঘন্টা রইলো দুই গরু চোর!

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : এক গরু চোরের দেয়া তথ্যে অপর চোরদের গ্রেপ্তারে চেকপোস্ট বসায় পুলিশ। সময়মতো মিনিট্রাকে পৌছে কয়েকজন গরু চোর। হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে ২ চোর ঝাঁপ দেয় জলাশয়ের কচুরিপানায়। কিন্তু ততক্ষণে এলাকাবাসী টের পেয়ে ওই চোরদের ধরতে শত শত মানুষ জলাশয়টি ঘিরে ফেলেন। অবশেষে দীর্ঘ ১০ ঘন্টা পর ওই ২ চোরকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। তবে চোরকে কোন মারপিট না করে সুস্থ্য করতেই ব্যস্ত হন এলাকাবাসী।

বুধবার দুপুর ২টার দিকে সিংড়া থানার চৌগ্রাম এলাকায় ওই ২ চোরকে আটকের পর তাদের চিকিৎসা দেয়া হয়।

আটক ওই ২ চোর হলো ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বেতাকুড়-আতারামপুর এলাকার কুদরত আলীর ছেলে

হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মইপুর গোপালপুর এলাকার মোস্তাকের ছেলে ফেরদৌস (২৬)।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ জেলার রানীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই ওই থানা এলাকায় গরু চুরির মামলা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে নওগাঁর আত্রাই থানার কাশিয়াড়ী এলাকার আজমত দেওয়ানের ছেলে আসলাম দেওয়ান (৪৩)কে আটক করে র‍্যাব।

এরপর তার দেয়া তথ্যে বুধবার ভোর ৫ টার দিকে সিংড়া চৌগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসায় রানীনগর থানার পুলিশ।

ওই সময় আসলাম দেওয়ান এর গ্রুপের আন্তজেলা গরুচোর চক্রের ৫/৬ জন সদস্য একটি মিনি ট্রাকে পৌঁছে। কিছুক্ষণ পরই তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে। ওই সময় চোর চক্রের ওই দুজন রাস্তার পাশের কচুরিপানাপূর্ণ খালের পানিতে ঝাঁপ দিয়ে লুকিয়ে যায়।

স্থানীয় যুবক রাকিব বলেন, ওরা কচুরিপানার নিচে লুকিয়ে থেকে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু এলাকাবাসী খাল ঘিরে রাখায় শেষ পর্যন্ত বের হয়ে আসতে বাধ্য হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, আটক দুইজনকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, ওই ২ চোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আটক চোরদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা হবে। আবার রানীনগর থানা পুলিশও তাদের শোন এ্যারেস্ট দেখাবেন। বৃহস্পতিবার ওই চোরদের আদালতে চালান দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930