IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় জুলাই শহিদ দিবস পালিতপোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালনজননিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় সর্বোচ্চপেশাদারিত্বের আহ্বান: আইজিপি আলী হোসেন ফকিরঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজকুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভজাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা পদক লাভ কৃতি শিক্ষার্থী রাফিরনওগাঁয় হানিট্রাপ ফাঁদ ও ওয়েব পেজ চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেপ্তার‘সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’’মোহনপুরে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতকচুরিপানার নিচে ১০ ঘন্টা রইলো দুই গরু চোর!কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধারজীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, ঐতিহ্য হারিয়েছেমান্দার বুড়িদহ বাজারের রথযাত্রা মেলাহাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হয় ১৩২ জন শিক্ষার্থীদেরতারাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভাবাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে ওসি জিল্লুর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন

পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস ও থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। এসময় কৃষি কর্মকর্তা মামুনূুর রশীদ, নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জুলাই বিপ্লবে শহিদদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। সভায় দেশ ও জনগণের জন্য তাদের এই অবদানকে চিরস্মরনীয় করে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেষে শহিদদের আত্মার শান্তি ও মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930