IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে জুলাই শহিদ দিবসে আলোচনাসভাতানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভাপুঠিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিতপোরশায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিতআত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধাররাণীনগরে গরু চুরির ঘটনায় গ্রেফতার-৩শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তারবাগমারায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভাজীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না: ডা. শফিকুর রহমানজুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনেরসিংড়ায় জুলাই শহিদ দিবস পালিতপোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালনজননিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় সর্বোচ্চপেশাদারিত্বের আহ্বান: আইজিপি আলী হোসেন ফকিরঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজকুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

তানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের অবদানের ওপর আলোচনা করা হয়। সভায় বক্তারা শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দেশ গঠনে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে এ জুলাই শহিদ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর আনিসুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা,সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, উপজেলা ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। আলোচনা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930