IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরে ২৯ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৯ বিজিবির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকালে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুজ্জামান আরিফসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে বিজিবি নিয়মিত মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ত্রাণ বিতরণ, দুর্যোগে সহায়তা, বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে বলেও জানান তিনি।

ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল সেবা নিতে আসা রোগীরা বলেন, “বিজিবির এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি। গরিব মানুষের জন্য এমন উদ্যোগ খুবই উপকারী।”

ফ্রি- মেডিকেল ক্যাম্পইনের বিষয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে বিজিবি মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

স্থানীয় সচেতন মহল বলছেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবির এমন জনসেবামূলক উদ্যোগে উপকৃত হচ্ছেন সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930