IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার করা ৫ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বিলমান্দা ও উথরাইল বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেড়জাল এবং ৭টি রিংজাল জব্দ করা হয়। ‘জবই বিল ও পাশ^বর্তী বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় মান্দা ও উথরাইল বিলে মাছের প্রজনন ও জীববৈচিত্র সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

জাল ধ্বংস কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেন, অফিস সহকারী জিয়াউল হকসহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ