IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধনগোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপিফুলবাড়ীতে চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসজাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছারাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদানপুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণগাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগ

ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামে জমি দখলের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীউল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন মোছা. আমিনা বিবি (৫২)।

লিখিত অভিযোগে আমিনা বিবি উল্লেখ করেন, উত্তর জগন্নাথপুর মৌজার এসএ-৮৮৯ দাগের ২৪ শতক ভিটা জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর জগন্নাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আহমেদ হাসান (৫৫), রুদ্রানী গ্রামের মোসলেম সরকারের ছেলে নবীউল ইসলাম (৬০), বানাহার গ্রামের আহমেদুল ইসলামের ছেলে আউয়াল ইসলাম নিলয়, একই গ্রামের মোতালেবের ছেলে শাহীন (৪২), মোসলেম উদ্দিনের ছেলে মিঠু (৫৮), পানিকাটা গ্রামের রতন (৪০)সহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করেন। তারা সেখানে বেআইনিভাবে ধান রোপণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় জমিতে ধান রোপণে বাধা দিলে অভিযুক্তরা আমিনা বিবির পরিবারের পাঁচ সদস্যকে মারধর করে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে ওই জমি দখল এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছেন। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আমিনা বিবি।

এ ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ