IMG-LOGO

শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধনগোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপিফুলবাড়ীতে চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসজাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছারাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদানপুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণগাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপি

ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপি

ধূমকেতু প্রতিবেদক,ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বুধবার দুপুর ২টায় রাজাপুর উপজেলার পূর্ব কানুদাসকাঠি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বিকেল ৩টায় কাঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

পূর্ব কানুদাসকাঠি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, “শিক্ষার উন্নয়ন ছাড়া একটি জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে, যা তাদের মেধা ও দক্ষতা বিকাশে সহায়ক হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রফিক হোসেন মৃধাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।

জানা গেছে, সরকারের রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নাধীন ‘অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)’ প্রকল্পের অধীনে ভবন দুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঝালকাঠি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সংশ্লিষ্টরা জানান, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয় দুটির অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে, যা এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ