IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> টপ নিউজ >> বিনোদন >> অভিনয় ছেড়ে চাষাবাদ করতে চেয়েছিলেন এই তারকা

অভিনয় ছেড়ে চাষাবাদ করতে চেয়েছিলেন এই তারকা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ইয়ামি গৌতম। একের পর এক প্রশংসিত ছবিতে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানও অর্জন করেছেন। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক কঠিন সময়ের গল্প।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, ক্যারিয়ারের একটি পর্যায়ে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি বলিউড ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে গিয়ে চাষাবাদ করে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন।

অভিনেত্রীর ভাষ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয়ের পর তিনি প্রত্যাশিত সুযোগ পাচ্ছিলেন না। ভালো চরিত্রের অভাব এবং দীর্ঘদিন অপেক্ষার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

ইয়ামি বলেন, ‘উরি’ এবং ‘বালা’ ছবির আগে আমি ঠিক করে ফেলেছিলাম যে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব। আমাদের হিমাচলে চাষের জমি আছে। আমি সেখানে ফিরে গিয়ে একেবারে ভিন্ন ধরনের জীবন শুরু করতে চেয়েছিলাম। আমার বাবা-মাও সেই সিদ্ধান্তে সমর্থন করেছিলেন।’

তবে শেষ মুহূর্তে বদলে যায় সবকিছু। অভিনেত্রীর কথায়, ‘যেদিন থেকে ইন্ডাস্ট্রিকে ভয় পাওয়া বন্ধ করলাম, সেদিন থেকেই সব বদলে যেতে শুরু করল। এরপর একের পর এক এমন চরিত্র পেয়েছি, যেগুলো আমার জীবন ও ক্যারিয়ার বদলে দিয়েছে।’

বলিউডে বহিরাগত হিসেবে পথচলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইয়ামি। তিনি বলেন, চলচ্চিত্র পরিবার থেকে না আসায় প্রতিটি সুযোগের জন্য তাকে আলাদাভাবে সংগ্রাম করতে হয়েছে।

‘একটি চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতাম। কিন্তু শেষ পর্যন্ত দেখা যেত, অন্য কেউ খুব সহজেই সেই সুযোগ পেয়ে গেছে। আমারও যদি সেই ধরনের সুযোগ মিলত, তাহলে হয়তো নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে পারতাম। এসব কারণেই একসময় ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম’, বলেন তিনি।

তবে সেই হতাশা কাটিয়ে নতুন উদ্যমে কাজে ফেরেন ইয়ামি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বালা’, ‘এ থার্সডে’, ‘ওএমজি ২’ এবং ‘আর্টিকেল ৩৭০’-এর মতো ছবিতে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান।

সম্প্রতি ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন ইয়ামি গৌতম। একই সঙ্গে ছবিটি শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কারও জিতেছে। জাতীয় পুরস্কার অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি এই স্বীকৃতির জন্য দর্শক, সহকর্মী এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী হিসেবে সাফল্যের শিখরে থাকলেও, একসময় অভিনয় ছেড়ে চাষাবাদের মাধ্যমে নতুন জীবন শুরু করার কথাই ভেবেছিলেন ইয়ামি। তবে ভাগ্যের মোড় ঘুরে যাওয়ায় সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করতে হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31