IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২জুলাই শহীদ তারেক হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলনমান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র‍্যাব-৫। অভিযানে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল রুপি, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে এই অভিযান চালানো হয়।আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের চৌধুরী পাড়ার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম (৩০) ও নওগাঁর নেয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।

র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে ভারতীয় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল নোট তৈরির কারখানাটি। অভিযানে দুইজনকে আটক ও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল রুপি। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ।

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা, জাল রুপি তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল নোট চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031