IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহারসিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণপোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনসাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতামমান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহতমান্দায় সন্ত্রাসী কায়দায় বৃদ্ধকে ইটভাটায়তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী অলি আহমদসিংড়ায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছেআগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করবনিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২জুলাই শহীদ তারেক হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলনমান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ

সিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষচারা কিনে সহপাঠীদের মাঝে বিতরণ করেছে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষচারা বিতরণ করা হয়।

জানা গেছে, লালোর উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারের পাঠকদের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের পাঁচ দিনে প্রতিদিন ১০ টাকা করে মোট ৫০ টাকা সঞ্চয় করা হয়। সেই সঞ্চিত টাকা দিয়ে শিক্ষার্থীদের পছন্দের বকুল ফুল ও কাঠবাদাম গাছের চারা সংগ্রহ করে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। টিফিনের সামান্য টাকা সঞ্চয় করেও যে পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতা তৈরি হচ্ছে।

বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, উদ্যোক্তা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) আব্দুল মতিন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি নাটোরের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজাদুর রহমান, নাটোর টিভির সাংবাদিক মাহবুবুর রহমান, বাংলা টিভির সাংবাদিক মেহেদী বাবু, বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার সদস্য আব্দুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031