IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটকমহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসউপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতশহীদ তারেকের কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি ড. মিজানুর রহমানগোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামতপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতজুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহারসিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণপোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনসাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতামমান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহতমান্দায় সন্ত্রাসী কায়দায় বৃদ্ধকে ইটভাটায়তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী অলি আহমদসিংড়ায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছেআগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করব
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসউপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসউপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সভাপতি অলক উরাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, বিশিষ্ট সাংবাদিক রঞ্জন রায়, বিএনপি নেতা হাজী আক্কাস, এস এম আব্দুল হান্নান, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সম্পাদক নয়ন পাহান, সাবেক সভাপতি দিলীপ পাহান। জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাবেক সম্পাদক যোগেশ উরাও এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী নেতা নিত্যলাল উরাও প্রমূভ। এর আগে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশুদের অংশগ্রহণে আদিবাসী সাংস্কৃতির নৃত্য পরিবেশন করা হয়।

অপরদিকে দিবসটি পালন উপলক্ষে রবিবার দুপুরে উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদ হলরুমে হেকস/ইপার এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হেকস/ইপার এর সিনিয়র পাটনারশীপ কোঅডিনেটর রুকুনুল ইসলাম রোকন, উপজেলা অ্যাডভোকেসী প্লাটফরমের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, ডাসকোর থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিন, মনিটর অফিসার আলতাফুর রহমান, সিডিও জয়দেব বর্ম্মন প্রমুখ । পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী আদিবাসীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031