IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ

নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে।

আজ সোমবার দেশের সব বোর্ডের সঙ্গে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, হাইস্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল থেকে সর্বোমোট ২ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১ হাজার ১৪৮ জন পাস করে।

এবার নিয়ামতপুর উপজেলায় মোট ৪৩টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৫৮৭ জন। এর মধ্যে পাস করেছে ৮৯১ জন। পাঁচটি ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ জন। ২৬টি মাদ্রাসা থেকে ৪৭৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩৯জন।

এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ১৪ শতাংশ। মোট পরীক্ষার্থী ১ হাজার ৫৮৭ জন। পাস করেছে ৮৯১ জন। হাইস্কুলে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে। এই প্রতিষ্ঠান থেকে ১৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ভোকেশনালে পাসের হার ২০ দশমিক ৬৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৮৭ জন। পাস করেছে ১৮ জন। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পাইনি।

দাখিল পরীক্ষায় পাসের হার ৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৪৭৮ জন। পাস করেছে ২৩৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৩ জন।

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল বলেন, আমাদের প্রত্যাশা ছিল আমাদের প্রতিষ্ঠান থেকে আরও বেশি পরীক্ষার্থী জিপিএ-৫ পাবে। তবে যে ফলাফল হয়েছে তাতেই আমরা খুব খুশি। ভালো ফলাফলের জন্য আমরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিশেষ পরীক্ষা, সঠিক পরামর্শ, তদারকি করেছিলাম। ফলে ভালো একটা ফলাফল পেয়েছি। এজন্য আমি শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031