IMG-LOGO

মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে নাতানোরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যামহাদেবপুরে আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধারএসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়াএসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেররাসিক প্রশাসক রিটনের শুভেচ্ছারাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদানখাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীনিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশএসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছামান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগর এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক উদ্বারের মাধ্যমে চলাচলের সুবিধা করে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বরুপনগর এলাকার ভোগান্তিতে থাকা ২৫০ পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫০ পরিবারের চলাচলের জন্য টার্মিনাল হতে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্থ একটি সরকারি রাস্তা দীর্ঘদিন যাবৎ অবৈধ দখল হয়ে আছে। এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নানারকম ভোগান্তি পোহাতে হয় হাজারো শিক্ষার্থী ও জনসাধারণকে। এলাকাবাসীর চেষ্টায় দীর্ঘদিন আগে একবার উচ্ছেদ প্রক্রিয়া তৈরি হলেও অবৈধ দখলদারদের তৎপরতায় সেটা থেমে যায়।

বক্তরা আরও বলেন, এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজ, কারিগরী কলেজ, মোহর আলী উচ্চ বিদ্যালয় ও তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমে বাস টার্মিনাল, উপজেলা পরিষদ, পূর্বদিকে আনসার ক্যাম্প রয়েছে। সে রাস্তা দিয়ে সাধারণ জনগণ ও স্কুল-কলেজের অনেক ছাত্র-ছাত্রী সে রাস্তা দিয়ে অনেক কষ্ট করে চলাচল করে থাকে। মানুষের প্রয়োজনে সেখানে একটি এ্যাম্বুলেন্সও যেতে পারে না। অথচ সরকারি ৩০ ফিট রাস্তা যারা অবৈধ দখল করে আছে তাদের প্রত্যেকের বসতবাড়ি জমি রয়েছে।

দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র ফয়সাল আহমেদ, স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, আব্দুর রাকিব, আফজাল হোসেন, সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031