IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও অনিয়মিত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবেন। এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও রিপন আলী প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে অঘোষিত ও অতিরিক্ত লোডশেডিং চলছে। এতে স্বাভাবিক পড়াশোনা, ব্যবহারিক ক্লাস ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলায় বিদ্যুৎ সংকট শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা জানান, দিন ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাদের দাবি, শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বৈষম্যও রয়েছে। এ

পরিস্থিতিতে শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বারঘরিয়া সংলগ্ন পলিটেকনিক ও আশপাশের এলাকায় অযৌক্তিক লোডশেডিং বন্ধ, পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি প্রকাশ এবং সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এ ছাড়া বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ, পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ পিডিবি বা নেসকোর আওতাভুক্ত করা, বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন ৪ নম্বর ফিডারে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সক্ষমতা বাড়ানো এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, চলমান পর্ব সমাপনী পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা পরবর্তী কর্মসূচি দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সব সাধারণ শিক্ষার্থীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031