IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে বিভিন্ন অনিয়ম ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট, ২০২৬) বেলা সাড়ে ১২টায় কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) সংলগ্ন এই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ যৌথ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।

অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নথিপত্র এবং বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করেন ভ্রাম্যমাণ আদালত। এতে সুনির্দিষ্ট অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং উপস্থিত কর্মকর্তাদের সামনেই ক্লিনিকটির মূল ফটকে সিলগালা ঝুলিয়ে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, “সাধারণ মানুষের নিরাপদ ও সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। লাইসেন্সবিহীন, দক্ষ জনবলহীন কিংবা নিয়মবহির্ভূতভাবে ক্লিনিক চালিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।” কর্মকর্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনস্বার্থে অবৈধ এবং চিকিৎসায় অনিয়মকারী হাসপাতাল-ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31