IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> নগর-গ্রাম >> চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ

চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ

চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ

চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ‘রাস্তার কাজ বন্ধ কেন, জবাব চাই’, ‘রাস্তার কাজ চালু করো’, ‘জনদুর্ভোগ লাঘব করো’—এমন নানা স্লোগান ও প্ল্যাকার্ডে মুখর হয়ে উঠেছিল নওগাঁর বদলগাছী চৌরাস্তা। সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে সেখানে দুই ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বদলগাছী চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান নিয়ে তারা দ্রুত রাস্তার কাজ শুরু ও জনদুর্ভোগ নিরসনের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুমিনুল হক মুন্না, আবু জর গিফারি, আসাদুজ্জামান ভুট্টু ও টুটুল।

চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ
চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

বক্তারা বলেন, বদলগাছীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। সড়ক প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে কাজ বিলম্বিত হওয়ায় জনদুর্ভোগও বাড়ছে।

বক্তারা আরও বলেন, রাস্তার কাজ বন্ধের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে—এমন কথা তারা শুনেছেন।
তাদেরকে রাস্তার উন্নয়নকাজ বন্ধ না করে দ্রুত বাস্তবায়নের জন্য সকলের প্রতি একাত্মতা প্রকাশের আহ্বান জানান।

তারা বলেন, বদলগাছীর দীর্ঘদিনের উন্নয়ন-সংকট নিরসনে সড়কটি প্রশস্তকরণ ও চৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণ অত্যন্ত জরুরি। বছরের পর বছর ‘আজ হবে, কাল হবে’ করে সময় পার না করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

জমি অধিগ্রহণ প্রসঙ্গে বক্তারা বলেন, সরকার অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ দিচ্ছে। কারও ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে আপত্তি থাকলে তা আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের মাধ্যমে সরকারের কাছে বিষয়টি তুলে ধরার কথাও বলেন তারা।

বক্তারা সড়ক প্রশস্তকরণের পাশাপাশি বদলগাছী চৌরাস্তার মোড়ে পরিকল্পিত গোলচত্বর নির্মাণের দাবি জানিয়ে বলেন, এতে যানজট কমার পাশাপাশি সড়ক নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।

দুই ঘণ্টার অবরোধ চলাকালে চৌরাস্তা এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পরে দুপুর ১২টায় কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31