ধূমকেতু প্রতিবেদক, মান্দা : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নওগাঁর মান্দায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল হক।
আলোচনা সভা শেষে সফল দুই মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।#



