ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী কমিটির সদস্যরা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আজ রবিবার (১৬ আগস্ট) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।
উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সুমন রেজা, সহ-সভাপতি সাদিয়ার রহমান (ভুটান), যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান (সুজন), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আকতার (মাবুল), আইন বিষয়ক সম্পাদক আখেরুল ইসলাম (লিপন), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: জাহিদুর রহমান (ফাহিম),কার্যনির্বাহী সদস্য মো: টিপু সুলতান, মো: আসিফ ইকবাল কাজল, মো: বাবুল হোসেন প্রমুখ।
এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বিজয়ী কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছ জানান ও তাদের উত্তরাত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।



