ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মিঠুন আলী (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার বিকাল পৌনে ৪ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বগদামারী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিঠুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চড়নওসেরা এলাকার নাসির উদ্দিনের ছেলে।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বগদামারী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মিঠুন আলীকে গ্রেপ্তার করে। জব্দ কৃত হেরোইনের মূল্য অনুমানিক ১৩ লাখ টাকা। এসময় তার কাছে থাকা ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


