IMG-LOGO

বুধবার, ১৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষকতারাগঞ্জে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুর জেলা প্রশাসকগোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণমোহনপুর কেশরহাট পৌর মাস্টার প্ল্যান প্রণয়ন পরামর্শকরণ সভাপুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৫০০ গাছের চারা রোপণচাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যুতানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলের প্রতিবাদ দিয়ে রক্ষার চেষ্টানিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ফুলবাড়ীতে বাসের চাপায় ১০ বছরের শিশু নিহত‘এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে’পুঠিয়ার অবৈধভাবে সার মজুদ করার ব্যবসায়ীর অর্থদণ্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার’ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরে

পুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরে

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ণের স্ত্রী কমর বেগমের পালঙ্ক স্থানীয় মাছচাষী ইকবালুর বাসার ইলুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে তিনিই এই পালঙ্কে ঘুমাতেন।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, মাছচাষীর বাড়িতে রাজবাড়ীর পালঙ্ক থাকার বিষয়টি রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্যারের নজরে এসেছিল। তিনিই এই পালঙ্ক উদ্ধারের জন্য নির্দেশনা দিয়েছিলেন। সে অনুযায়ী প্রক্রিয়া শুরু করা হয়। রোববার দুপুরে তারা ইলুর বাড়ি থেকে এই পালঙ্ক উদ্ধার করেন।

ইলু বাড়ি থেকে কমর বেগমের পালঙ্ক ছাড়াও পার্শ্ববর্তী ইয়াকুব স্বর্ণকারের বাড়ি থেকে রাজবাড়ীর আরও একটি পুরাতন খাট এবং একটি ড্রেসিং টেবিলের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভোলানাথ দত্ত নামের আরেকজনের বাড়ি থেকে তিনটি ঝাড়বাতি উদ্ধার করা হয়। এগুলো দর্শনার্থীদের জন্য পুঠিয়া রাজবাড়ীর জাদুঘরে সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি।

চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ন নাটোরের রাজা জিতেন্দ্র নাথের দ্বিতীয় কন্যা সুরেশ্বরীকে বিয়ে করেছিলেন। সুরেশ্বরী দেবীর কোনো ছেলে ছিল না। তাই সুরেশ্বরীর সঙ্গে নরেশ নারায়নের সুসম্পর্ক ছিল না। রাজা নরেশ নারায়ণ প্রায়ই কলকাতায় যেতেন। সেখানেই মুসলিম নারী কমর বেগমের সঙ্গে পরিচয়। মুসলমান হয়ে তাঁকে বিয়েও করেন নরেশ নারায়ন।

কথিত আছে, পরবর্তীতে রাণী সুরেশ্বরী বিষ পান করিয়ে রাজা নরেশ নারায়ণকে হত্যা করেন। খবর পেয়ে দ্বিতীয় স্ত্রী কমর বেগম কলকাতা থেকে পুঠিয়া চলে আসেন এবং রাজ পরিবারের হাল ধরেন। পুঠিয়া কাচারিবাড়ির পাশে চারআনি রাজবাড়িতে দীর্ঘদিন তিনি বাস করেছেন। পরে ১৯৮৭ সালে মারা যান।

পুঠিয়া রাজবাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে মাছচাষী ইলুর বাড়ি। ইলু দাবি করেন, মামলা-মোকদ্দমা টানতে টানতে দৈনদশায় পড়েছিলেন কমর বেগমের মেয়ে রেজিনা জামাল। তাই ১৯৯১ সালের দিকে ১০ হাজার টাকায় এই পালঙ্ক বিক্রি করে যান। তিন মাসের বেতনের টাকা জমিয়ে পালঙ্কটি কিনেছিলেন তার স্কুলশিক্ষক বাবা আবদুর রহমান খান।

রাজবাড়ীর এই জিনিসপত্র উদ্ধারে দুপুরে অভিযান শুরু করেন পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান। বিকেল ৩টা পর্যন্ত অভিযান চলে। এ সময় পুঠিয়া রাজবাড়ীর কাস্টোডিয়ান হাফিজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মফিজুল ডলার, পুঠিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াসিমুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজা, যুবদল নেতা বানাবেন রোকনুজ্জামান রিকো, গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031