IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের প্রাণহানীনিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগজনগনের সেবাই আমার মুল উদ্দেশ্য-আবু সাইদ চাঁদ এমপিগ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের মানববন্ধনপোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুখালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনুখাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘরভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভাহাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকানিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারাপুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Home >> টপ নিউজ >> বিনোদন >> রাতারাতি ব্রণ কমাতে যা করলেন অভিনেত্রী অনন্যা পান্ডে

রাতারাতি ব্রণ কমাতে যা করলেন অভিনেত্রী অনন্যা পান্ডে

ধূমকেতু নিউজ ডেস্ক : আচমকা মুখে ব্রণ হলে কার না বিরক্ত লাগে? বিশেষ করে এ সমস্যায় ভোগেন বিনোদন জগতের তারকারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই মনোকষ্টের কথা মজার ছলে শেয়ার করে নিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে।

সবসময় আকর্ষণীয় সাজপোশাকে তাকে দেখে থাকেন দর্শক, ভক্ত-অনুরাগীরা। সেই তিনিই সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন মেকআপ ছাড়াই। মুখে ব্রণ ও সেখানে লাগানো হয়েছে ‘পিম্পল প্যাচ’।

রাতারাতি ব্রণ সারাতে ‘পিম্পল প্যাচ’-এর ব্যবহার ক্রমাগত দিন দিন বাড়ছে। এ জিনিসটি হলো ছোট, গোল ও স্বচ্ছ। এক ধরনের হাইড্রোকলয়েড ব্যান্ডেজ। এটি ব্রণের ওপর বসিয়ে দিলে তা ভেতর থেকে পুঁজ, তেল ও ক্ষতিকর তরল শুষে নেয়। প্যাচ থাকায় বাইরের ধুলাবালি ও ব্যাকটেরিয়া ব্রণের সংস্পর্শে আসতে পারে না। ব্রণ ঢাকা থাকায় ময়লা হাত পৌঁছায় না। ফলে ব্রণ দ্রুত শুকিয়ে যায়। কোনো কোনো ‘পিম্পল প্যাচ’-এ স্যালিসাইলিক অ্যাসিড এবং বেঞ্জয়েল পারক্সাইডের মতো ব্রণ সারানোর উপাদানও দেওয়া থাকে। তবে ‘পিম্পল প্যাচ’ জাদুকাঠি নয়; সাময়িকভাবে ব্যবহার করা গেলেও তা ব্রণের ওষুধ হয়ে উঠতে পারে না।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, ব্রণে এটা-সেটা না লাগিয়ে চিকিৎসা করানো উচিত। দরকার জীবনযাপনে নিয়ন্ত্রণ। কারণ ‘পিম্পল প্যাচ’ স্থায়ী সমাধান নয়; তা ছাড়া সবার ত্বকে তা সহ্য নাও হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, ব্রণ এড়াতে যা করবেন আপনি-

১. নিয়ম করে মুখ পরিষ্কার করে নিন। প্রয়োজন অনুযায়ী ত্বক উপযোগী ক্লিনজার ব্যবহার করুন।

২. আর স্বাস্থ্যকর খাবার খাওয়াও জরুরি। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, ভিটামিন, খনিজ ত্বক ভালো রাখতে সাহায্য করে।

৩. এ ছাড়া ব্রণ হলে বারবার হাত দেওয়া, খোঁচানোর প্রবণতা বন্ধ করতে হবে।

ব্রণ হলে সঠিক চিকিৎসা প্রয়োজন, ঘরোয়া টোটকায় পরিস্থিতি খারাপ হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031