IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমার কাছে আছেরে চিহ্ন ?রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে‘জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’শুরুবদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুন, পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচলেন ভুক্তভোগীপাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠটি সংস্কার চান এলাকাবাসীমান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপির মতবিনিময়মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের প্রাণহানীনিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগজনগনের সেবাই আমার মুল উদ্দেশ্য-আবু সাইদ চাঁদ এমপিগ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের মানববন্ধনপোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুখালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনুখাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘরভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভাহাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকানিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের নিজামগাতী থেকে গ্রামপ্রাঙ্গাসী চাঁদপাড়া কারিগরপাড়া জামে মসজিদ হয়ে মীরের দেউলমুড়া ছয়আনি কালভার্ট পর্যন্ত সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

বিগত ১০/১২ বছর আগে সড়কটিতে ইট দিয়ে সংস্কার করা হলেও তা কোন কাজে আসছে না। সড়কটির ইট সরে গিয়ে বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে। তাছাড়া একটু বৃষ্টি হলেই মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়তে হয় এ পথের শিক্ষার্থী সহ হাজারো মানুষের।

এ পথের অটো ভ্যান চালক মোহাম্মদ সোহেল বলেন, একটু বৃষ্টি হলে বেশ কয়েকদিন চলাচল করা অসম্ভব হয়ে পড়ে।

সড়কটির বেশ কয়েক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অটো ভ্যানে থাকা যাত্রীদের কাপড়-চোপর ভিজে যায়। রাস্তাটি জরাজীর্ণ হওয়ায় মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়ে ওঠে না।

সামান্য বৃষ্টিতে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীরাও বিদ্যালয়ে সময় মত উপস্থিত হতে পারে না।

এমতাবস্থায় উপজেলার নিজাম গাতী থেকে চাঁদপাড়া কারিগরপাড়া জামে মসজিদ হয়ে মীরের দেঊলমুড়া ছয়আনি কালভার্ট পর্যন্ত সড়কটি অতি দ্রুত পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031