IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে প্রধান শিক্ষক-আয়া আটক, আদালতে সোপর্দরাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালননতুন রাষ্ট্রপতিকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছাআমার কাছে আছেরে চিহ্ন ?রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে‘জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’শুরুবদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুন, পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচলেন ভুক্তভোগীপাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠটি সংস্কার চান এলাকাবাসীমান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপির মতবিনিময়মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের প্রাণহানীনিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগজনগনের সেবাই আমার মুল উদ্দেশ্য-আবু সাইদ চাঁদ এমপিগ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের মানববন্ধনপোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুখালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনুখাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর: নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভাসহ স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রিড়া প্রতিযোগিতা, জলাশয়ে মাছ অবমুক্ত করণ, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সন্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার সকাল ১০টায় সুসজ্জিত ঘোরার গাড়ী ও বাদ্যসহ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর র‌্যালি শেষে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকুনুজ্জামান খান রুকু, যুগ্ন সম্পাদক সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি প্রমুখ উপস্তিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031