IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানাসঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিয়্মতপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউছারুল ইসলাম রতন।

বক্তব্য দেন নিয়ামতপুর বাজার সমিতির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ধান ব্যবসায়ী হাসান ও দুলাল, হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ওষুধ ব্যবসায়ী মাসুদ রানা প্রমুখ। এছাড়াও সভায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি একজন ব্যবসায়ী পরিবারের সন্তান। আমিও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো নেতাকর্মী যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে বা খারাপ আচরণ করে, তাহলে তাকে ধরে রেখে থানায় ফোন করবেন।’ এ বিষয়ে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্য এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যােগ নেওয়ার আশ্বাস দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031