IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটককৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, পবা, এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে ইয়াবা, এ্যালকোহল, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০টায় দিকে রাজপাড়া থানা পুলিশ আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে মো: নয়ন ইসলাম ওরফে মোত্তাকিম (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পবা থানা পুলিশ একই তারিখ রাত সোয়া ৯টার দিকে নওহাটা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে অভিযান পরিচালনা করে মধ্য পুঠিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ হাসেম আলী (৬০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দোকানঘরে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০৮ বোতল (৩,২৪০ মিলিলিটার) এ্যালকোহল উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি হাসেম আলীকে গত ১৪ জুন ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় পূর্বেও গ্রেপ্তার করা হয়েছিল।

এছাড়াও এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ভোলাবাড়ি গ্রামের মো: আ: কুদ্দুসের ছেলে মো: সানোয়ার হোসেন (৪৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

কর্ণহার থানা পুলিশ গত ২২ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে উত্তর লক্ষিপুর গ্রামে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে পবা থানার বাগধানী গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মো: জাহিদুল ইসলাম (৪৪) এবং কর্ণহার থানার তেতুলিয়া গ্রামের মৃত নকিম উদ্দিনের ছেলে মো: হযরত আলী (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি জাহিদুলের বিরুদ্ধে আরএমপির পবা থানায় ২টি ও রাজশাহী জেলার তানোর থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ