IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদ

ফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদ

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : ফুলবাড়ী ট্র্যাজেডির দুই দশক। ২৬ আগস্ট ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী আন্দোলনে তৎকালীন বিডিআরের গুলিতে তিনজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। নিহতদের স্মরণে দিনটি শোক দিবস হিসেবে পালন করছেন ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় ফুলবাড়ীবাসী দোকানপাট বন্ধ রেখে ফুলবাড়ীবাসীর ব্যানারে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে লাঠি মিছিল ও শোক মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুরতুজা সরকার মানিক।

পরে সকাল ১০টায় তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক আনু মোহাম্মদসহ ফুলবাড়ীর নেতৃবৃন্দ। এসময় ফুলবাড়ী ব্যবসায়ী সমিতি, দোকান কর্মচারী ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুস্পার্পক অর্পন করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য একটি বিশ্বাসঘাতকতা ও অত্যন্ত দায়িত্বহীন বক্তব্য।

তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে ফুলবাড়ীতে গণঅভ্যুত্থান হয়েছিল। আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার জনগণের সঙ্গে একটি চুক্তি করেছিল। জনগণের সঙ্গে করা ওই চুক্তির ঐতিহাসিক মূল্য অসীম। বিভিন্ন সময়ে এশিয়া এনার্জি ও তাদের সহযোগীদের কারণে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

আনু মোহাম্মদ আরও বলেন, খালেদা জিয়ার পুত্র যখন প্রধানমন্ত্রী, তখন আবারও সেই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গের পানি, সম্পদ, আবাদি জমি ও জনবসতি ধ্বংস করে কয়লা উত্তোলনের দিকে নজর দেওয়া অত্যন্ত হতাশাজনক। তাদের দৃষ্টিতে ফুলবাড়ী যেন শুধু কয়লার জায়গা; এখানকার মানুষ, কৃষিজমি, পানি ও পরিবেশের কোনো মূল্য নেই।

অন্যদিকে, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফুলবাড়ীবাসীর পক্ষে খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক। তিনি বলেন বেগম খালেদার জিয়ার সময়ের চুক্তি অবশ্যই বর্তমান সরকার বাস্তবায়ন করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ