IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবকের ওপর তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে ভুক্তভোগী যুবক বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী যুবকের নাম সাফি আল জাবের ওরফে নিরব (৩১)। তিনি উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে।

তাঁর অভিযোগ, গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন এবং ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়। গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

অভিযোগ ওঠা তিনজন হলেন তুড়ুকবাড়িয়া এলাকার আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ (২৪), জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন (২৭) ও ফিরোজ হোসেনের ছেলে ফয়সাল মাহমুদ রোকন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তেগাড়া গ্রামের বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত যুবকেরা সেখান থেকে চলে যান। খবর পেয়ে রাতেই মান্দা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে গ্রাম পুলিশ শাহাবুদ্দীনের ছেলে শরিফ উদ্দিনকে (২২) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় সুলতান ও পারভেজ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে বেরিয়ে তাঁরা আরও বেপরোয়া হয়ে উঠেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের একাধিক মামলা নওগাঁ আদালতে বিচারাধীন রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগী সাফি আল জাবের বলেন, গুলির ঘটনায় তিনি আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত: গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কশব ইউনিয়নের তেগাড়া গ্রামের বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় সাফি আল জাবের ওরফে নিরব (৩১) নামের এক যুবকের পথরোধ করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে গুলির এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ