IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় চলনবিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের নেতৃত্বে মৎস্য বিভাগের সহযোগিতায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলে নতুন পানি আসার পর থেকে দুষ্কৃতকারীরা মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ