IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা এলাকায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে একই গ্রামের পাঁচ কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা মরা নদীর ধারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতরা হলো—মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আদিবা (৯), নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে এবং নারীরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাঁচ কিশোরী বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের কাউকে না জানিয়ে দলবেঁধে চর চাকলা মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করতে যায়।

স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলাম জানান, মেয়েরা একই সঙ্গে পানিতে নামার পর কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যায়। তাদের কেউ সাঁতার জানত না বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু একে একে পাঁচজনকেই পানির নিচ থেকে উদ্ধার করা হলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। একই গ্রামের পাঁচ কিশোরীর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চর চাকলা এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয়রা বলছেন, বন্যার পানি ও নদী-খাল এলাকায় শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পানিতে শিশুদের গোসল ও চলাচল বন্ধে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ