IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেকরিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্সের নূর একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবনটির শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রতিষ্ঠা) মোহাঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্স সভাপতি মোঃ নুরুল হোদা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য শিক্ষা, আবাসন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূর একাডেমিক ভবন প্রতিষ্ঠার মাধ্যমে এসব শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের ভবিষ্যতের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম পথ। শিশুদের প্রতিভা ও মেধা বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ, প্রতিষ্ঠানের উন্নতি এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ