IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেকরিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা

রায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের মানুষের যাতায়াতের জন্য চার-চারটি রাস্তার থাকা সত্তেও একটিও পাকা করা হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। রাস্তাগুলো পাকা না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

বিশেষ করে উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার থেকে চাঁদপাড়া হয়ে নিজামগাতী পর্যন্ত, অপরদিকে মিরের দেউলমূড়া ছয়আনী কালভার্ট থেকে গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া চাঁদপাড়া জামে মসজিদ হয়ে ঘোড়াতলা পর্যন্ত রাস্তা চারটির অবস্থা অত্যন্ত শোচনীয়। ফলে স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থী, রোগী কৃষক ও ব্যবসায়ী সহ সব শ্রেণীর পেশার মানুষ পড়েছেন চরম বিপাকে। দীর্ঘ দিনে সড়ক চারটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে কাদা পানিতে একাকার হয়ে যায়।

মুমূর্ষ কিংবা প্রসূতি রোগীদের সময় মত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। শিক্ষার্থীরাও ঠিক সময়ে শিক্ষা-প্রতিষ্ঠানে যেতে পারে না। স্থানীয় বাসিন্দারা জনপ্রতিনিধিদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানকার মেম্বার ও চেয়ারম্যানেরা শুধু বড় বড় কথা বলে যান, কিন্তু কাজের কাজ কিছুই করেন না তারা। এখানকার স্থানীয় অটো ভ্যান চালক, সোহেল, শরিফুল, জহুরুল ও আব্দুর রহিম বলেন, এই রাস্তার এমন দশা হয়েছে যে, কোনো অটোভ্যান, সিএনজি ও ইজিবাইক চলতে পারে না।

এমতাবস্থায় উক্ত চার-চারটি রাস্তা অনতিবিলম্বে পাকা করার জন্য মাননীয় এমপি মহোদয় তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ