IMG-LOGO

সোমবার, ৩১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুবাঘায় প্রতিবন্ধীর চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার গ্রেফতার-১তানোরে ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৪রহনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যুনজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনভক্তদের সুখবর দিলেন তারকা রাশমিকাধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদানধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপনরায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট প্রতিকার চায় স্থানীয়রামান্দায় ‘নজরুল বর্ষ’উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনপ্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণরাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরী বিএনপির ব্যাপক প্রস্তুতি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), ইন্টারপোল ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে আজ সোমবার (৩১ আগস্ট) রাজশাহীর গোদাগাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে পিতামাতার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকের পিতা।এর আগে, গত রবিবার (৩০ আগস্ট) ফজরের ওয়াক্তে তিনি ইন্তেকাল করেন ওইদিন দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে তাঁর প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়।

সোমবার বেলা ১১টায় গোদাগাড়ীর আ.ফ.জি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার শুরুতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। শেষবারের মতো এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

পরিবারের পক্ষে: মরহুমের সন্তান ও সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক।

মরহুমের ভাই নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও ভাতিজা—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বাংলাদেশ বার কাউন্সিল ল রিফর্ম কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন,রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট,জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এরশাদ আলী ঈশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানসহ জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

উল্লেখ্য যে ড. এম এনামুল হকের কর্মজীবন ছিল অত্যন্ত দীর্ঘ ও গৌরবময় । তিনি ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।পুলিশ সেবা থেকে অবসরের পর, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।দেশের আইনশৃঙ্খলা রক্ষা, পুলিশ প্রশাসন-এর আধুনিকায়ন ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ