IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> আড়ানী বাজার কমিটির পক্ষে মেয়র মুক্তারকে সংবর্ধনা

আড়ানী বাজার কমিটির পক্ষে মেয়র মুক্তারকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘার আড়ানী পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তার আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে আড়ানী বাজার কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় মুক্তার আলী গায়ে পড়ে কারো সাথে বিবাদ না করার জন্য সবাইকে আহবান জানান।

আড়ানী বাজার কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মুক্তার আলী বলেন, আপনারা আমাকে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত করে যে সংবধানা দিলেন এটি আমি সারা জীবন মনে রাখবো। এ সংবর্ধনা আমার প্রাপ্তি নয়, এ প্রাপ্তি আপনাদের সকলের। কারণ আপনারা ভোট না দিলে আমি বিজয়ী হতে পারতাম না।

মুক্তার আলী নির্বাচনের একদিন পুর্বে আড়ানী বাজারের তালতলায় দুই পক্ষের সংঘর্ষের কথা উল্লেখ করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদকে উদ্দেশ্য করে বলেন, রাহাজানি এবং জুলুম বাজীর দিন শেষ। আপনি পরাজয় নিশ্চিত জেনে আমার কর্মী-সমর্থকদের উপর হামলা করে মাত্র একঘন্টা পর থানায় ৫২ জনকে আসামী করে মামলা দিয়েছেন। এতে প্রমান হয়, আপনি যেটা করেছেন-সেটা পুর্ব থেকে পরিকল্পিত।

তিনি অবিলম্মে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে চক্রান্তকারী আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও আড়ানী পৌর সভার সভাপতি শহীদুজ্জামান শহীদকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সুশীল সমাজ এর পক্ষ থেকে ওই পদে নতুন কাওকে দায়িত্ব দেয়ার আহবান জানান এবং আগামী দিন গুলোতে রেল লাইনে উত্তর পাশের কোন মানুষকে বাঁকি না দেয়ার জন্য ব্যবসায়ী মহলের কাছে প্রত্যয় ব্যাক্ত করেন।

সকাল ১১ টায় ‘‘পত্রিকার আলোক প্রভায় আলোকিত হোক আড়ানী’’ মঞ্চে আড়ানী বাজার ইসলামী এ্যজেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, আড়ানী বাজার কমিটির সাধারণ সম্পাদক আফাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শামিম হোসেন, শিক্ষক রাম গোপাল, আক্তার উদ্দিন, আনছার আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31