IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনের

সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনের

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মতিথি উপলক্ষে বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন আলোচনা সভায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে অতীতে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা সবাই মিলেমিশে এই দেশ গড়ার লক্ষ্যে কাজ করবো।

শ্রীকৃষ্ণের জন্মঅষ্টমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে নন্দীগ্রাম কেন্দ্রীয় মন্দির হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমারের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক পবিত্র কুমার মহন্তের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন সশরীরে উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করে অনলাইন মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এ আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, ব্রাহ্মণ সংসদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবুল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পার্থ প্রীতম চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক সুকুমার কুমার সরকার।

এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য শচীন্দ্রনাথ সরকার, ভারত চন্দ্র প্রাং, তাপস কুমার মহন্ত, রনজিৎ কুমার, ভজন মহন্ত, নিরাতোষ চন্দ্র, সচীন কুমার রায় ও কার্ত্তিক চন্দ্র সরকার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031