IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপিফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিতদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এই শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।

সকাল ১০টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় এমপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা অংশ গ্রহণ করেন।

পরে বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী. বিকাশ চন্দ্র প্রামানিক। সঞ্চালনায় ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী. বিধান সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ প্রর্থনা অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031