ধূমকেতু প্রতিবেদক : শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
র্যালির সময় বৃষ্টি শুরু হলেও তিনি বৃষ্টিতে ভিজেই শোভাযাত্রায় যোগ দেন এবং আয়োজকদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করেন। তাঁর এভাবে শোভাযাত্রায় অংশগ্রহণে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা ও নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



