ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমূড়া হাফেজ মোঃ রফিকুল ইসলামের বাড়ি থেকে নুরনবী কবিরাজের বাড়ি সংলগ্ন একটি জামে মসজিদে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নেই।
দীর্ঘদিন ধরে একটা সুনির্দিষ্ট রাস্তার অভাবে এখানকার মুসল্লিরা মসজিদে যেতে পারে না। তাছাড়া এখানকার সাধারন মানুষ, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষাকালে পুকুরের পাড় ঘেঁষে এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এমতাবস্থায় অন্ততপক্ষে মুসল্লিদের কথা বিবেচনা করে উক্ত এলাকায় আনুমানিক ৬০০ ফিট নতুন রাস্তা নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকার স্হানীয় মুসল্লিরা


