IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঝালি পাগলী পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত এবং ২০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে আগপাড়া বন্দর উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি মো. আল আসাদ বিন সাঈদ।

কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া ঝালি পাগলী পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন তুলে দেওয়া হয়। পরে চলনবিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। একই সঙ্গে আগপাড়া বন্দর উচ্চবিদ্যালয় ও কলেজের ২০০ শিক্ষার্থীর মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, উপদেষ্টা মীর আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম চঞ্চল, মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন, সদস্য মো. ফজলুল হক, শামসুল ইসলাম, এম এ সেলিম, হুমায়ূন আহমেদ, মাহবুব হোসেন, মোহাম্মদ আকরাম হোসেন, অ্যাডভোকেট বাকি বিল্লাহ্ রশীদি প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031