IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক‘সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে’কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তল ও ককটেলসহ যুবক আটকএনবিআর আন্দোলনে জড়িত ২০ কর্মকর্তার শাস্তি প্রত্যাহারমায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণ

সিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণ

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় চলনবিল ফ্রেন্ডস সোসাইটি, এসএসসি ব্যাচ-১৯৯৪-এর উদ্যোগে দিনব্যাপী ‘বন্ধু আড্ডা ও নৌকা ভ্রমণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বন্ধুদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সকালে সিংড়া কোর্ট মাঠে বন্ধুরা একত্রিত হয়ে মোটরসাইকেলযোগে র‌্যালি করে বিলহালতি কলেজ মাঠে পৌঁছান। সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানার সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চলনবিল ফ্রেন্ডস সোসাইটির এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মধ্যে স্মৃতিচারণ করেন ব্যারিস্টার ইউসুফ আলী, আব্দুল্লাহ্ আল কাফী, চিকিৎসক তুহিন, আব্দুল খালেক, রুহুল আমিন, হাবিবুর রহমান, সরফরাজ নেওয়াজ বাবু, খাইরুল বাসার নয়ন, মুনছুর, তুহিন ও তারেকসহ অনেকে।

স্মৃতিচারণে বন্ধুরা শিক্ষাজীবনের নানা স্মৃতি, আনন্দ-বেদনা ও দীর্ঘদিনের বন্ধুত্বের গল্প তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে বিকেল ৩টার দিকে বিলহালতি কলেজ ঘাট থেকে নৌকাযোগে চলনবিলের পাটুল ‘মিনি কক্সবাজার’ এলাকায় ভ্রমণ করেন বন্ধুরা। নৌকা ভ্রমণ, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত করে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031